আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হল খোকার ছেলে-মেয়েকে
অপরাধ-ও-দুর্নীতি: সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার মামলায় ঢাকার সাবেক মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন ও মেয়ে সারিকা সাদেককে চার সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি। দুদকের পক্ষে আইনজীবী মো. খুরশিদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক উপস্থিত ছিলেন।
এ কে এম আমিন উদ্দিন মানিক জানান, সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে-মেয়ের জামিন মঞ্জুর না করে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। আত্মসমর্পণের পর তারা যদি জামিন আবেদন করেন তাহলে সে আবেদন আইন অনুসারে নিষ্পত্তি করতেও বলেছেন আদালত। এর আগে বুধবার পৃথক জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয়।

No comments