এই নৌকার মাঝি পুরনোরাই
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে মনোনয়নের চিঠি বিতরণ করা হয়েছে। রবিবার (২৫ নভেম্বর) সকাল ১০টা থেকে বঙ্গবন্ধু এভিনিউয়ের দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে চূড়ান্ত প্রার্থীদের হাতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত চিঠি তুলে দেয়া হয়।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের তালিকায় যাদের নাম রয়েছে তাদের মধ্যে শেরপুর-১ আসনে বর্তমান সাংসদ ও হুইপ আতিউর রহমান আতিক, শেরপুর-২ আসনে বর্তমান সাংসদ ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এবং শেরপুর-৩ আসনে বর্তমান সাংসদ প্রকৌশলী একেএম ফজলুল হক চান। এর মধ্যদিয়ে শেরপুরের তিনটি সংসদীয় আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে সব আলোচনার সমাপ্তি হলো।
উল্লেখ্য, শেরপুর-১ আসনে আতিউর রহমান আতিক ৪র্থ বার নির্বাচিত এমপি ও একবার হুইপ, শেরপুর-২ আসনে মতিয়া চৌধুরী ৪র্থ বার নির্বাচিত এমপি ও ৩য় বারের মতো মন্ত্রী (বিএনপি সরকারের সময় ব্যতীত) এবং শেরপুর-৩ আসনে প্রকৌশলী ফজলুল হক চান ২ বার নির্বাচিত এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হয়েছিলেন ৩ জন, শেরপুর-২ থেকে ৬ জন এবং শেরপুর-৩ আসনে ১৪ জন।
x

No comments