ইন্দোনেশিয়ায় সুনামিতে নিহতের সংখ্যা বেড়ে ৪০০
ইন্দোনেশিয়ায় ভয়াবহ সুনামিতে এখন পর্যন্ত ৪০০ জনের মৃত্যু হয়েছে। ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, সুনামিতে আহত হয়েছে আরও ১ হাজার ৪৫৯ জন। অপরদিকে এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে ১২৮ জন।
রবিবার আবারও আনাক ক্রাকাতাও আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হয়। একটি চার্টার বিমান থেকে সুমাত্রা এবং জাভার মধ্যবর্তী স্থানে অবস্থিত সুন্দা স্ট্রেইট এলাকায় অগ্ন্যুৎপাতের ভিডিও ধারণ করা হয়। চারদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা গেছে।
উল্লেখ্য, প্রাকৃতিক বিপর্যয়ের কেন্দ্র হয়ে উঠেছে ইন্দোনেশিয়া। সেপ্টেম্বর মাসে ভয়াবহ ভূমিকম্প ও সুনামি হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নেয়। আগ্নেয়দ্বীপ ক্রাকাতায় ১৮৮৩ সালে ভয়াবহ অগ্ন্যুৎপাতে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়। ওই সময়ও ১৩৫ ফুট উঁচু ঢেউ নিয়ে সৈকতে আঘাত হানে সুনামি। এতে প্রায় ৩০ হাজার মানুষ সে সময় সাগরে ভেসে যায়। কিন্তু দীর্ঘদিন সুপ্ত থাকার পর সাম্প্রতিক সময়ে ক্রাকাতায় আবার সক্রিয় হয়ে ওঠে। গত শুক্রবার ওই আগ্নেয়গিরি থেকে প্রায় সোয়া দুই মিনিট উদগীরণ হয়। ফলে পর্বতের এক হাজার ৩০০ ফুট উঁচু পর্যন্ত ছাইয়ের মেঘ ছড়িয়ে পড়ে।

No comments