বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ MOD Job Circular 2020
বাংলাদেশের জন্য একটি আধুনিক ও সুন্দর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যয়কে সামনে রেখে ১৯৭১ সালের ডিসেম্বর মাসের শেষ দিকে স্বাধীন বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় Ministry of Defence (MOD) গঠন করা হয় । বর্তমানে ২৫টি দপ্তর/সংস্থা নিয়ে এ মন্ত্রণালয় পরিচালিত হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বর্তমানে ৫টি অনুবিভাগ, ১৫ টি অধিশাখা (প্রকৌশল উপদেষ্টা ও আইসিটি সেলসহ) এবং ৩০টি শাখা (পরিকল্পনা কোষ, হিসাব কোষ ও ইঞ্জিনিয়ার সেলসহ) রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত আছেন। আধুনিক প্রযুক্তির ব্যবহার, সময়োপযোগী কর্ম-উদ্যোগ এবং বাস্তবানুগ ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনার অংশ হিসাবে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর/সংস্থাসমূহ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছে।
সম্প্রতি বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০ প্রকাশ হয়েছে, ০৪ জানুয়ারি ২০২১ আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, আবেদন করা যাবে অনলাইনে এই লিংকে mor.teletalk.com.bd

No comments